ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বেরোবিতে ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ছাত্রী, নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “প্রথম রোজায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার আয়োজনের পর চতুর্থ রমজানে ছাত্রীদের জন্য বিশেষভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছাঃ সিফাত রুমানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বেরোবিতে ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫