ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপিতে আওয়ামী লীগের কাউন্সিলর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগসহ পারিবারিক ও গোষ্ঠীগত কাউন্সিলর (ভোটার) বানানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে ভাতগ্রামের পঁচার বাজারে এই কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও কারা নির্যাতিতরাসহ অনেকে। এতে প্রায় দুই শতাধিক স্থানীয় বিএনপির নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন – ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোস্তম আলী, সাদেকুল ইসলাম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম, সদস্য বাবলু সরকার, আব্দুর রশিদসহ অনেকে।
বক্তারা বলেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর জন্য ইউনিয়নের আহ্বায়ক তার পরিবারের একাধিক ব্যক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক নিয়ে কাউন্সিলর (ভোটার) তৈরি করেছেন। এতে করে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের চেষ্টা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলসহ নতুন করে কাউন্সিলর (ভোটার) বানানোর দাবি জানান বক্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপিতে আওয়ামী লীগের কাউন্সিলর

আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫