ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোহনগঞ্জে সয়াবিন তেলের সংকট, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ

নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টি পারপাস হল রুমে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, থানার ওসি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনসহ অন্যান্য সাংবাদিকগণ এ সভায় উপস্থিত ছিলেন।
এতে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। বোতলের তেল ড্রামে ঢেলে বেশি দামি বিক্রি করছেন ব্যবসায়ীরা। রমজান মাসে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের প্রস্তাব দেন তারা। এছাড়া রমজানে বিদ্যুতে সরবরাহ স্বাভাবিক রাখা, স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
তবে বর্তমান বাস্তবতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন বক্তারা।
সভায় আলোচ্য বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলে নিয়ে সমস্যা সমাধানে নিয়মিত বাজার মনিটরিংয়ের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তা চান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মোহনগঞ্জে সয়াবিন তেলের সংকট, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ

আপডেট সময় ১২:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫