৪ মার্চ-২০২৫ মঙ্গলবার রাত ১০ টার দিকে গাজীপুরের শ্রীপুরে শিবির কর্মী ও ছাত্রদল কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছবি তুলতে আসা ভোটারদের লাইন ক্রস করে ভিতরে লোক ডুকানোর ফলে।নবাগত ভোটারদের ছবি তোলার এই কেন্দ্রে ছবি তোলা শুরু হয় সকাল ৮ টা থেকে শেষ হয় রাত সাড়ে ১২টার দিকে। লাইন লম্বায় ছিল প্রায় আধা কিলোমিটারের মতো। একেক জনকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গড়ে ১০ থেকে ১১ ঘন্টা। প্রশাসনের পক্ষ থেকে একজন মাত্র আনসার সদস্য নিরাপত্তায় থাকায় স্থানীয় ছাত্রদল কর্মীরা প্রবেশ গেটের নিয়ন্ত্রণ নেয় ভলান্টিয়ার হিসেবে ।ভোটারদের লাইন মাঠের জায়গার নেয় না বলে ইংরেজি u অক্ষরের মত করে লাইন করতে হয়েছিল। এর কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি ভোটারদের সংখ্যার তুলনায় বুথ ছিল মাত্র ৫টি। তাছাড়া ছবি তোলার সাথে সাথে ভোটারদের হাতের ১০আঙ্গুলের হাতের ছাপ,চোখের ছবি সহ স্বাক্ষর নিতে হয়েছিল। এই কারণে কক্ষে প্রবেশ করার গতি ছিল মন্থর। বুথে প্রবেশ করার মন্থর গতির কারণে অনেকেই লাইন ক্রস করে পরিচিত ছাত্রদল কর্মীদের মাধ্যমে বুথে প্রবেশ করেন।শিবির কর্মীরা এর প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীরা শিবির কর্মীদের উপর চড়াও হয়। ফলশ্রুতিতে এক পর্যায়ে ছাত্রদল কর্মী ও শিবির কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে করে কয়েক জন শিবির কর্মী আহত হয়।জানতে পারলে হয় পরবর্তীতে বিষয়টি প্রশাসন জানতে পারলে এই কেন্দ্রে পুলিশ মোতায়ন করা হয়। শেষ পর্যন্ত শান্ত ভাবেই ছবি তোলা শেষ হয়।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে শিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি: - আপডেট সময় ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- ৬৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























