ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

ডিআইইউ ক্যাম্পাস ছাদবাগানে বসন্তের ছোয়া

বসন্তের আগমনে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে। ফুলের রং আর সবুজের স্নিগ্ধতায় মোড়ানো অপরুপ সৌন্দর্যময় এক পরিবেশ। বসন্তের ছোয়া যেন লেগেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যাম্পাসের ছাদে।

ফাগুনের হাওয়া বইতে শুরু করলেই ক্যাম্পাস ছাদে ফুটতে শুরু করে নানা রঙের ফুল। বসন্তের ছোয়ায় ক্যাম্পাসের ছাদ যেন হয়ে ওঠে একখণ্ড প্রকৃতির রাজ্য।

বাগানবিলাসি (বোগেনভিলিয়ার) ফুলের নানা রঙের বাহারি শোভা ছাদটিকে করে তোলে এক স্বপ্নিল পরিবেশ। বাতাসে মিশে থাকা ফুলের সৌরভ যেন বসন্তের এক মোহনীয় বার্তা নিয়ে আসে।
বাগানবিলাসি ফুল এক অনন্য সৌন্দর্যের বাহক। এই ফুল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি।

বসন্তকালে এই ছাদ হয়ে ওঠে শিক্ষার্থীদের অন্যতম প্রিয় আড্ডার জায়গা। যেখানে কেউ গল্পে মশগুল হয়ে পড়েন, কেউবা গিটারের সুরে মেতে ওঠেন, আবার কেউবা ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়েন।

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে ক্যাম্পাস ছাদের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সূর্যাস্তের কমলা আভা ছাদকে করে তোলে রোমান্টিক আর স্নিগ্ধ। বসন্তের নরম বাতাসে ক্লান্ত মন রিফ্রেশ হয়ে ওঠে, শিক্ষার্থীদের জন্য এটি হয় এক প্রশান্তির আশ্রয়।

শিক্ষার্থীরা জানান, এই ছাদ শুধুমাত্র বসন্তে নয়, সারা বছরই শিক্ষার্থীদের প্রশান্তির জায়গা। বসন্ত এলে এর রূপ আরও গাঢ় হয়, পরিবেশ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো যেমন মানসিক প্রশান্তি দেয়, তেমনি ক্যাম্পাস জীবনের অন্যতম সেরা স্মৃতিগুলোর জন্ম হয় এখানেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

ডিআইইউ ক্যাম্পাস ছাদবাগানে বসন্তের ছোয়া

আপডেট সময় ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫