ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ইটভাটা ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে শতাধিক ইটভাটা মালিক ও শ্রমিক অংশ নেন।

জিগজাগ প্রযুক্তির ইটভাটাগুলোতে হয়রানি বা মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ করতে হবে। অন্যথায় ইটভাটা মালিকরা ভ্যাট-ট্যাক্স প্রদান বন্ধ করতে বাধ্য হবেন। কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র গ্রহণের বিধান বাতিল করতে হবে।

পরিবেশগত ছাড়পত্র, ডিসির লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করতে হবে। ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে এবং সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মেছের আল মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক কবিরঞ্জন সাহা। কোষাধ্যক্ষ বাদল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহম্মেদ বলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ১১:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫