ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ সিএজি নুরুল ইসলামের অর্থপাচার ও দুর্নীতি মেহেরপুরে ভোটকেন্দ্র সংস্কারে দুর্নীতি-অনিয়মের অভিযোগ মেহেরপুর খাদ্য গুদামে বোরো সংগ্রহে অনিয়ম, ওসিএলএসডি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় হাসপাতালের ঠিকাদারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ!

জুলাই আন্দোলনে আহতদের নিয়ে জাবি শিবিরের ইফতার আয়োজন

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।

আয়োজকসূত্রে জানা যায়, জুলাইয়ে আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী, শিক্ষক ও আন্দোলনের সম্মুখ সারী নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৫ জুলাইয়ে উপাচার্যের বাসভবনে আহত শিক্ষক অধ্যাপক খো. লুৎফুল এলাহী ও সাভারের শহীদ আলিফ আহমেদের পিতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাবি শাখা শিবিরের সেক্রেটারী মুস্তাফিজুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। এখানে অসংখ্য শিক্ষার্থীরা দুর্গ গড়ে তুলেছিলো, আহত-গুলিবিদ্ধ হয়েছিলো অনেকেই। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরব। তাদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাদের ত্যাগের নজরানা জাবিসহ সারাদেশের শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে প্রেরণা যোগাবে বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব সভাপতিত্ব করেছেন। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দদের কয়েকজন আন্দোলন চলাকালে বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণা ও ভবিষ্যত বাংলাদেশের প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোকান, পার্কিং, শৌচাগার ইজারা-রেলের আনিসুরপ্রীতির অভিযোগ

জুলাই আন্দোলনে আহতদের নিয়ে জাবি শিবিরের ইফতার আয়োজন

আপডেট সময় ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫