বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ ) সন্ধায় উপজেলার জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আসাদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে ইফতার মাহফিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সভাপতি ও সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক গোলাম রব্বানী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক,মাওলানা এনামুল হক,মিঠাপুকুর উপজেলা নায়েবে আমীর আব্দুল বাতেন হারুন,সহ মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক, সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী বলেন,সাংবাদিক সমাজের আয়না,আপনার সবসময় বস্তুনিষ্ঠা সংবাদ তুলে ধরবেন,আমাদের মাঝেও ত্রুটি হলে বলবেন আমরা সমাধানের চেষ্টা করবো, আমরা আগের সাংবাদিকদের সাথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ, মিঠাপুকুর উপজেলা আমীর বলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ কখনো সাংবাদিকদের চাপ সৃষ্টি করেনি আর কখনো করেনা,রংপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বলেন,সাংবাদিকের কলমের শক্তি দিয়ে কাউকে জিম্মি করা যাবেনা, এমন অভ্যাস যদি করো থেকে থাকে তাহলে তা পরিহার করুন,মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার বলেন, মিঠাপুকুর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল প্রতি বছরেই অনুষ্ঠিত হয়,আমাদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,সাংবাদিক,মিঠাপুকুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রিপুল বলেন, ইতি পুর্বেও জামায়াত ইসলামি সাংবাদিক সমাজ নিয়ে ইফতার মাহফিল করেছে, এবারো সাংবাদিক দের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো, এটি একটি সুন্দর আয়োজন, মিঠাপুকুর প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান বলেন, মিঠাপুকুর উপজেলা সাংবাদিক সমাজের সন্মানে প্রতিবার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,সবাই অধির আগ্রহে অপেক্ষা করে কবে জামায়াতের ইফতার মাহফিলে আমরা সাংবাদিক সমাজ আমন্ত্রণ পাবো, এটি একটি খুশির বিষয় এই অনুষ্ঠান যেন প্রতিবছর অব্যহত থাকে। পরিশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
আশিকুর রহমান, মিঠাপুকুর, রংপুর, - আপডেট সময় ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- ৭৩২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























