রংপুরের মিঠাপুকুরে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪-মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান( ৫৫) কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এমতাবস্থায় তারই আপন
মাদকাসক্ত ছোট ভাই শরিফুল ইসলাম(৪০)নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার রহমান টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই ছোট ভাই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন, এরপর হাতে থাকা কাস্তে দিয়ে গলায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মিয়া মৃত্যুবরণ করেন।এমন ঘটনা এলাকার লোকজন জানা জানি হলে খুনি শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে সোর্দপ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থলেই আছি।অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আশিকুর রহমান, মিঠাপুকুর(রংপুর)প্রতিবেদক: 

























