বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ডিআইইউ মুসলিম কমিউনিটির’ উদ্যোগে ‘প্রডাক্টিভ রমাদান’ সেমিনারে আসতেন প্রখ্যাত ইসলামিক স্কলার আবু ত্বহা আদনান (হাফি:) সহ স্হানীয় আলেমগন।
বৃহস্পতিবার (১৩ই মার্চ), ১২ই রমজানে বিশ্ববিদ্যালয়টির ‘ছাত্র শিক্ষক কেন্দ্র (এসটিসি)’তে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
‘রমাদান’ আত্মশুদ্ধি, ইবাদাত ও সংযমের মাস। কীভাবে আমরা এই বরকতময় মাসকে আরও প্রডাকটিভ করে তুলতে পারি, কীভাবে দৈনন্দিন কাজের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে পারি? বিষয়গুলো নিয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা থাকবে এই সেমিনারে ।
সেমিনারটির মূল আলোচনা হবে ; কীভাবে রমাদানকে অধিক ফলপ্রসূ করা যায়, আত্মশুদ্ধির জন্য করনীয় আমল সমুহ, ইসলামের আলোকে সময় ব্যবস্থাপনা, রমাদানের ফজিলত ও আমাদের করনীয় সম্পর্কে ।
ডিআইইউ মুসলিম কমিউনিটি জানান, রমজান মাস হলো কুরআন নাযিলের মাস এই মাস হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস এবং এই মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল ক্বদর তাই আমরা চিন্তা করেছি গতানুগতিক ইফতার মাহফিল না করে এমন একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যেখানে এই মাসের ফজিলত সম্পর্কে কিছু প্রোডাক্টিভ আলোচনা হবে। আগামী ১৩ ই মার্চ আমরা আয়োজন করতে যাচ্ছি প্রোডাক্টিভ রমাদ্বান শীর্ষক ইফতার মাহফিল।
প্রোডাক্টিভ রমাদান সেমিনারের পর ইফতার মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হবে।
নুর ইসলাম,ডিআইইউ প্রতিবেদক 

























