ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত

ভোলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা আহত ২

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন  খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ

ভোলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা আহত ২

আপডেট সময় ০৩:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫