ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ সোনার বাংলা ইন্স্যুরেন্সে ৯.০৭ কোটি টাকার নিরীক্ষা-অসঙ্গতি কাজ না করেই ৬ কোটি টাকা উত্তোলনের অভিযোগ, প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিতর্কিত অজিতকে সিইও নিয়োগের উদ্যোগে বিতর্কে যমুনা লাইফ! ডিসি আলমগীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বরখাস্তের পরও ডাবল প্রমোশন নিয়ে বিতর্ক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত, তবুও ঢাকা মেট্রো জোনে বহাল আলিফ বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ জাইকা প্রকল্পে টেন্ডার অনিয়মের অভিযোগ, ৪১ কোটি টাকার অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন ভারতের ইন্দো-প্যাসিফিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত

রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ আটক ১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে বন্য পশু পাচার করছিল একটি চক্র। কিন্তু কোন প্রমাণ না পাওয়ায় কাউকে ধরা যাচ্ছিল না।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বন্য মহিষের মাংস এবং চামড়াসহ ইসরাফিলকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এদিন সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন।

পুলিশ জানান, সংঘবদ্ধ একটি চক্র সোনারচর অভয়ারণ্যের বন্য মহিষ পাচার করছিল বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, দীর্ঘদিন একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬ বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। পাচার চক্রের সদস্য ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। আটক ইসরাফিলসহ জড়িতদের বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রেবশ ও বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি ব্যাংকে দুর্নীতির তদন্তে গাফিলতির অভিযোগ

রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ আটক ১

আপডেট সময় ০৩:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫