ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এলেনবাড়ি গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ১৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।

আজ সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে সড়কের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা দুই ঘণ্টার অবরোধে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়ে দূরপাল্লার যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টস ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সোয়েটার কারখানার শ্রমিকরা একযোগে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে প্রথমে এতে সাড়া দেয়রি অবরোধকারীরা।

দ্রুততম সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে -আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসে দুই ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা ৭টা থেকে একই স্থানে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রতীক গার্মেন্টসের শ্রমিকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিসাবরক্ষক মাসুম রেজার প্রকাশ্যে ঘুষ গ্রহণ

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫