পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ফলে ভোগান্তিতে পড়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
ইন্টারনেটের মাধ্যমে যেকোনো বিষয়ের উপর তথ্য খুঁজে পাওয়া খুবই সহজ কিন্তু সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যেন তার উল্টো।
উইকিপিডিয়ার মতে ১২ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এই কলেজটিতে কিন্তু তাদের প্রয়োজনীয় তথ্য এবং ১৭ টি বিভাগের সকল তথ্য ও বিভিন্ন সংগঠনে কাজ বা কার্যক্রম সম্পর্কে কোন তথ্যই নেই কলেজটির ওয়েবসাইটে।
কলেজটির ওয়েবসাইটের মেন্যুতে গিয়ে প্রতিষ্ঠান প্রধান বা অধ্যক্ষ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, তথ্য প্রদানকারী কর্মকর্তা,
বিভাগসমূহ, সহশিক্ষা কার্যক্রম, ই-সেবা, গ্যালারি ও যোগাযোগের কোন তথ্যই দেওয়া নেই সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইটে। কলেজের অবস্থানসহ অন্যান্য তথ্যাদি সম্পর্কে জানতে গেলে (Not found) দেখায়।
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় জানান, কলেজের আগের ওয়েবসাইটটির অবস্থা খুবই খারাপ ছিল। এটাকে সংস্কার করিয়ে ভালো এবং তথ্যসমৃদ্ধ একটি ওয়েবসাইট রমজান মাসের মধ্যেই আসবে। আমি ইতোমধ্যে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করেছি, সেখান থেকে অ্যাপটি ইন্সটল করেও কলেজ সম্পর্কে সকল তথ্য জানা যাবে।
রিপন খন্দকার, ক্যাম্পাস প্রতিনিধি 
























