গত ০২/০৩/২০২৫ইং লক্ষ্মীপুর সদর উপজেলাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীর হাট সংলগ্ন Taha me Orange তৈরিকারক প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর সদর। এ সময় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী Taha me Orange এর সত্ত্বাধিকারীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উক্ত প্রতিষ্ঠান হতে তৈরিকৃত খাদ্যদ্রব্যের নমুনা BSTI এর ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লক্ষীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর 
























