ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ভেড়ামারায় বাবা ও মেয়েকে অস্ত্র দিয়ে জখম করেছে সন্ত্রাসীরা 

কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয়  ধারালো অস্ত্র, রড ও লাঠি সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করেছে বাবা ও তার নাবালিকা মেয়েকে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী  দাউদ ও তার মেয়ে সালমা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১ টায় বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ার বাসিন্দা রুবেল ও মোছা: সুজাতার নির্দেশে একদল সন্ত্রাসী চাঁদগ্রাম গোরস্থান সংলগ্ন দাউদের বাড়িতে আক্রমণ করে। এ সময় তারা দাউদকে বাইরে থেকে ডাকে। প্রতিক্রিয়া না পাওয়ায়

তারা বাড়ির দরজা ভেঙে দাউদকে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে। এতে তার বাম হাত ও পা ভেঙ্গে যায়। মাদ্রাসায় পড়ুয়া তার নাবালিকা নিয়ে সালমা ঠেকাতে আসলে  তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয়। তার স্ত্রী সাগরি এগিয়ে আসলে তাকেও বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। এ সময় আসামিরা সাগরির গলায় থাকা সোনার চেইন ও সালমার কানে থাকা দুল ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকার উপরে। এছাড়াও বাড়িতে থাকা নগদ টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ভেড়ামারা থানায়, মোঃ মানিক আলী বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। সেখানে রুবেল, রাজু, সুজাতা ও সুইটকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়।

দাউদের স্ত্রী সাগরি খাতুন বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে। আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসার ব্যয় মেটানোর মতো সাধ্য আমাদের নেই। আমার মাদ্রাসায় হাফেজী পড়ুয়া ছোট্ট মেয়েটাকেও তারা ছাড়েনি। তাকে মাথায় জখম করা হয়েছে। তার প্রায় ১২ টি সেলাই লেগেছে। আমি এর বিচার চাই।

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় অভিযোগ করেছে। বিষয়টি তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ভেড়ামারায় বাবা ও মেয়েকে অস্ত্র দিয়ে জখম করেছে সন্ত্রাসীরা 

আপডেট সময় ১০:৫০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫