ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ০২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় তিনি সংযমের মাস পবিত্র মাহের রমজান উপলক্ষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, রমজান মাসের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের রমজানকে কবুল করে নিক।

এসময় দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫