গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্নপুর গ্রামে সরকারি খাস পুকুর- মদনা পুকুরে মাটি ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে।
পুকুরটির তফসিল ৩৩ নং কর্নপুর মৌজা,এসএ দাগ নং ৬৭০,আর এস দাগ নং১৮৪৪,জমির পরিমাণ ৯৮ শতাংশ।
পুকুরটি স্থানীয় “কর্ণপুর মদনা পুকুর মৎস্য চাষী সমবায় সমিতি” শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে থেকে ৩ বছরের জন্য ইজারা নেয়।সমিতি কর্তৃপক্ষ পুকুরের মাছ ধরা ও পুকুরের মাটির বিষাক্ততা দূর করিতে চুন প্রয়োগ করার জন্য পাম্প দিয়ে পানি সেচে পুকুরটি শুকিয়ে ফেলে।এই সুবাদে পুকুরের উত্তর পাড়ের কিছু অংশ এবং পুকুরের ভিতরের কিছু অংশ মাটি ভরাট করে স্থানীয় ফাহিম ফকির,পিতা- মৃত.কামাল হোসেন ফকির একটি ঘর নির্মাণ করিতেছে। এই একই কায়দায় গত বছরও এই পুকুরের পশ্চিম পাড়ে মাটি ভরাট করে স্থানীয় নয়ন আকন্দ, পিতা-আব্দুল মতিন আকন্দ একটি ঘর নির্মাণ করিয়াছে। সমিতির সদস্যবৃন্দ বাঁধা প্রয়োগ করে তাদের সাথে না পারায় সমিতির সভাপতি জনাব মোঃ বেলাল উদ্দিন আকন্দ গত ১০/০৩/২০২৪তারিখ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন।দরখাস্তটি তৎসময়ে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)শ্রীপুর,গাজীপুরের বরাবর প্রেরিত হলে ৩-৪-২০২৪ তারিখ সহকারি কমিশনার (ভূমি),শ্রীপুর- গাজীপুর জনাব মোঃ আল মামুন সাহেব গোসিংগা ভূমি অফিসের নায়েব সাহেবকে যথাযথ ব্যবস্থা নিতে লিখিত আদেশ প্রদান করেন। কিন্তু সমিতির সভাপতি জনাব মোঃ বেলাল উদ্দিন আকন্দ সাহেব আক্ষেপ করে বলেন-কোন অজ্ঞাত কারণে সর জমিনে এসেও নায়েব সাহেব কোন ব্যবস্থা নেননি তিনি জানেন না।
সংবাদ শিরোনাম ::
কর্নপুরে সরকারি খাস পুকুর ভরাট করে ঘর নির্মাণ চলছে
-
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : - আপডেট সময় ০৮:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- ৬৫৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























