ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

নরসিংদী সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার দক্ষিণ মির্জাচরে ৩ বছরের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরীন আক্তারকে (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে । রোববার সকালে রায়পুরা উপজেলাট আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে তারাবির নামাজ চলাকালে শিশু আনাস মিয়াকে বঁর্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরীন আক্তার।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরীন আক্তারকে বিয়ে করেন দক্ষিণ মির্জাচরের ডালিম মিয়া। বিয়ের তিনবছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরে স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শশুরবাড়িতে ছিলেন। শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় শিরীন আক্তার।
এসময় পাশের রুমে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ রাতেই শিশুর মাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় । সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরীন আক্তারকে আটক করা হয়। এসময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ গনমাধ্যম কে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

নরসিংদী সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫