গাবতলী থানা সদরে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।
বগুড়ার গাবতলীতে মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়িকে ৮ হাজার টাকা জরিমানা।
জানা যায়(২ মার্চ রবিবার ) ভোক্তা অধিকার আইনে মুদি দোকান্দার দুদু মিয়ার ৩ হাজার, রেজাউল করিম মটরের ৩ হাজার ও মুরগী বিক্রতা রাশেদুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ অভিযান গাবতলী উপজেলার সকল ইউনিয়ন ও হাট বাজারে পরিচালনা করা হবে বলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান জানান। মোবাইল কোর্টকে সহায়তায় করেন, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, এস আই সজল চন্দ্র, পুলিশ ফোর্স, স্যানিটারী ইন্সপেক্টর জাকিয়া সুলতানা, ইউএনও অফিসের সাটিফিকেট সহকারী আমিনুল ইসলাম।
আহসান হাবিব শিবলু গবতলী, বগুড়া। 





















