ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মিরপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত

রবিবার ২ মার্চ ২০২৫ জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১১ টার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে
ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, এ সময় তিনি বলেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই মননশীলতার মধ্য দিয়ে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট প্রদানের মধ্য দিয়ে জাতি ও মানুষের কল্যাণের দায়িত্ব অর্পণ করায় ভোটারদের অধিকার ও দায়িত্ব। একজনকে ভোটার হতে হলে তার বয়স ১৮ বছর হতে হবে জন্ম নিবন্ধন করতে হবে তারপরে সে ভোটার হতে পারবে। ভোটার হওয়ার সময় তার নাম পিতার নাম মাতার নাম সঠিক আছে কিনা এগুলো যাচাই করে দেখে তারপরেই ভোটার হওয়া উচিত।

উপজেলা নির্বাচন অফিসার নাসিম আহমেদ বলেন এটি সারাদেশেই জাতীয় দিবস হিসেবে পালিত হয় তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আমাদের উপজেলাতে দিবসটি পালন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলাতে ভোটার সংখ্যা তিন লক্ষ। তবে নতুন ভোটার হবার জন্য ১৪ হাজার ৫০০ জন ফর্ম নিয়েছে এবং মৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৫০০ জনের তথ্য রয়েছে বলে নির্বাচন অফিসার জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মিরপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত

আপডেট সময় ০৩:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫