ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে গুডুম্বা দাশড়া গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে স্বামী শাহীন ইসলাম (৩৫) ও স্ত্রী আশাতুন বেগম (৩২) ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালি ইউপির গুডুম্বা দাশড়া গ্রামে ঘটেছে। তারা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। গুডুম্বা দাশড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহীন একই গ্রামের স্ত্রী আশা মৃত আব্দুল জলিলের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির পার্শ্বে গুডুম্বা গ্রামের চাতরা পুকুর পাড়ের জঙ্গলে এক গাছে স্ত্রীর মরদেহ ঝোলানো ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত শাহীনের মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়, তাদের সাদিয়া নামের ৭ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে আমরাসহ সবাই ঘুমিয়ে পড়ি, পরে সকালে ঘুম থেকে জেগে এ ঘটনা জানতে পারি। তাদের মধ্যে কোন পারিবারিক ঝগড়া বিবাদ ছিল না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, শনিবার গভির রাতের কোন এক সময় পুকুর পাড়ের নির্জন গাছে প্রথমে শাহিন গাছে ঝুলিয়ে আতœহত্যা করে, পরে স্ত্রী স্বামীর আত্মহত্যার ঘটনা জানতে পেরে স্বামীকে গাছ থেকে নামানোর পড়ে সেও গাছে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে, তবে ঘটনাটি কিভাবে ঘটল এ ঘটনা জানার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫