ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

সোনারগাঁয়ে সিজারের প্রসূতিকে নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

  • ফাহাদ, সোনারগাঁ
  • আপডেট সময় ১১:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে (এফ. ডব্লিউ. ভি) মাকসুদা আক্তারের নিজ বাড়িতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার(১ মার্চ) বিকেল ৪ টায় মাকসুদা আক্তারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম জানান, সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে তার স্ত্রীর (রোগীর) আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী গর্ভের বাচ্চা ছিল সুস্থ।

কর্তব্যরত ডাক্তার বলেন এখন চাইলে সিজার করাতে পারেন আর নরমাল ডেলিভারি করতে চাইলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন ।

এমতাবস্থায় যেকোনো মাধ্যমে রোগীর স্বজনরা পরিবার পরিকল্পনা সহকারী (এফ ডব্লিউ ভি) মাকসুদা আক্তারের সাথে যোগাযোগ করলে মাকসুদা জানান, জরুরী সিজারের রোগীকেও নরমালে ডেলিভারি করার অভিজ্ঞতা আমার আছে।

ফলে প্রসুতিকে দ্রুত মাকসুদার নিজ বাসায় যেখানে তিনি চেম্বার বসিয়ে রোগী দেখেন ও বাচ্চা ডেলিভারি করান রোগীকে সেখানে নিয়ে যায়। পরবর্তীতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে ভুল চিকিৎসায় বাচ্চাটি মারা যায়।

এ বিষয়ে মাকসুদা আক্তার মুঠোফোনে জানান, ডেলিভারিতে আমার কোন ভুল ছিল না, প্রসূতীর দুই উরুর চাপায় নবজাতকটি মারা যায়।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মাকসুদা আক্তার নিজ বাসায় গর্ভবতীদের ডেলিভারি নিয়মিত করে থাকেন। এমন দুর্ঘটনা প্রায় শোনা যায়। নিজ বাসা বাড়িকে হসপিটাল বানিয়ে নিয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়। একজন অনভিজ্ঞ মহিলার দ্বারা কেন জানি মহিলারা ডেলিভারি করাতে আসে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, একজন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহকারি কখনই নিজ বাসায় চেম্বার বসিয়ে এই ধরনের কাজ করতে পারে না। আমরা ঘটনাটি শুনেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

সোনারগাঁয়ে সিজারের প্রসূতিকে নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

আপডেট সময় ১১:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫