ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মানিকগঞ্জে বিএনপির রাষ্ট্র কাঠামো ৩১ দফার পথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা সর্বস্তরে প্রচারনা ও পৌঁছে দেওয়ার লক্ষে মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) বিএনপির ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কার্যকরী সদস্য এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজার নেতৃত্বে ১লা মার্চ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১দিন ব্যাপী ঘিওর দৌলতপুর ও শিবালয় শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভাটি প্রথমত ঘিওর উপজেলা বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়, পরবর্তীতে ঘিওর উপজেলা পরিষদ চত্বর ঘুরে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় প্রদক্ষিণ করে শিবালয় উপজেলা টেপড়া বাস স্ট্যান্ডে
এসে শেষ হয়। এ সময় তোজাম্মেল হক তোজা ৩১ দফার প্রচার ও বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে ৩টি উপজেলার হাজার হাজার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পথিমধ্যে এক পর্যায়ে তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। কারন এই ৩১ দফা আগামী রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষ ভূমিকা রাখবে। তিনি অন্তবর্তীকালীন সরকারের নিকটে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য তাগিদ দেন। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার জীতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন না করলে প্রয়োজনে আবারো একটি আন্দোলন করে সরকারের কাছে থেকে নির্বাচন আদায় করা হবে । এ সময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নিকটে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান। পথ সভায় ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মানিকগঞ্জে বিএনপির রাষ্ট্র কাঠামো ৩১ দফার পথ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫