ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

চুনারুঘাটে ক্রয়কৃত জমির রাস্তা জোরপূর্বক দখল আইনি সহায়তা কামনা

চুনারুঘাটে নিজের ক্রয়কৃত সম্পত্তি উপর চলাচলের রাস্তাটি এলাকার প্রভাবশালীরা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এক ভোক্তভোগী নারী। আজ শনিবার বিকাল ৩ টায় চুনারুঘাট প্রেসক্লাবে লিখিত অভিযোগে এ তথ্য জানান ওই নারী।
লিখিত অভিযোগ থেকে জানাযায়, চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের নাজমা আক্তার তার প্রবাসী তিন সন্তান জামাল মিয়া, জালাল মিয়া ও আলাউদ্দিন তারা কালিশিরি গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। উক্ত জমির নামজারি খাজনাসহ সমুদয় কাগজপত্র তার ছেলেদের নামে রয়েছে। তারপরও একই গ্রামের প্রভাবশালী সায়েদ আলী, আঃ হান্নানসহ গংরা সেই জমি নিজেদের দাবী করে জমির উপর নির্মিত রাস্তা দখলে নিয়ে গাছ গাছালি লাগানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এ নিয়ে নাজমা আক্তার বিগত বছরের ২৬ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে চুনারুঘাট সহকারী কমশিনার (ভুমি) মাহবুব আলম মাহবুবকে নির্দেশ দেয়া হলে তিনি বিশগাঁও ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন দাখিল করার জন্য বলেন। কিন্ত ওই প্রতিবেদনটি দখলকারীদের পক্ষে দেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ওই নারী অভিযোগ করেন। তিনি বলেন, ভুমি অফিসের চাহিদা মতো ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও তিনি টাকা কড়ি প্রদান করার পরও ভুমি অফিসের লোকজন দখলকারীর সাথে আঁতাত করে প্রতিবেদন তৈরী করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমা আক্তার বলেন, বিশগাঁও ভুমি অফিসের মইনুল ইসলামের আর্থিক চাহিদা মেঠানোর পরও তিনি দখলকারীর পক্ষে প্রতিবেদন দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে পুনরায় নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দেয়ার দাবী জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

চুনারুঘাটে ক্রয়কৃত জমির রাস্তা জোরপূর্বক দখল আইনি সহায়তা কামনা

আপডেট সময় ০৯:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫