ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুর আলম চৌধুরী হিরন।

হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজ সেবক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য ডা. মো. ফিরোজ আলম বাহাদুরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হতদরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা, সমাজসেবক ও ব্রাক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান ।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির হোসেন ও শরাফত উল্লাহ বাহার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

শুভেচ্ছা বক্তব্য দেন, মাষ্টার ইলিয়াস মিয়া, মাষ্টার আরিফ হোসেন ও আজিজুল বাহার মিথুন প্রমুখ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, আলু, পেঁয়াজ, লবণ ও মুশুরির ডাল ইত্যাদি।

হতদরিদ্র ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়, প্রবাসী যুবক মো. বাবর হোসেন ও জাহাঙ্গীর আলম বাবলুসহ এলাকার যুব সমাজের উদ্যোগে।

প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সংগঠনটি নরোত্তমপুরে দরিদ্র পরিবারগুলোর মাঝে যারা রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুর আগেই ইফতার সামগ্রী পৌঁছে দেয়। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও দেশের উদীয়মান সমাজসেবীরা অর্থায়ন করে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে হতদরিদ্র ফাউন্ডেশন এর শুরু থেকে বিগত কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলাকার যুব সমাজের উদ্যোগে সংগঠনটি সেবা মূলক কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে সমাজের দরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে, হতদরিদ্র ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে এবং তাদের কার্যক্রমের সফলতা অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

স্বেচ্ছাসেবী সংগঠন হতদরিদ্র ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫