ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কয়রায় নাইলতোলা খালের দখল পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

কয়রার ইজারাকৃত নাইলতোলা খাল দখল পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খালটি দখল পেতে ১ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের কালাম গাজীর পুত্র মোঃ জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি,এম আবু জাফর সহ সমিতির সকল সদস্যগণ গত ২০২২ সাল থেকে সমিতির কার্যক্রম সুনামের সহিত চালিয়ে আসছেন। সেই সুবাদে ২০২৪ সালের এপ্রিল মাসের ২ তারিখে উক্ত সমিতির নামে নাইলতোলা খাল ইজারাপ্রাপ্ত হয়। সেখান থেকে কমিটির সদস্যগণ খালটি ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত ০৫/১২/২০২৪ তারিখে মোঃ আজিজুল হক গোপনে একটি ভুয়া কমিটি করে কয়রা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে খালটি ইজরা নেন। কিন্তু খালের রায় নিয়ে জি, এম আবু জাফর হাইকোর্টে মামলা করেন এবং গত ০৫/১২/২০২৪ সালের কমিটি হাইকোর্ট স্থগিত করে ২০২২ সালের জি,এম আবু জাফরের কমিটি বহাল রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মাইকিং করে জি, এম আবু জাফরের কমিটির নিকট খালটি পুনরায় হস্তান্তর করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মোঃ আজিজুল হক ও তার ভাই মোঃ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে প্রভাব খাটিয়ে খালটি তারা দখল করে নেয়। এবং আনুমানিক ১০ থেকে ১১ লক্ষ টাকার মাছ মেরে নেয় এবং প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র বাসা ভেঙে লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রশাসনের ভয় সহ সমিতির মূল কমিটির সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে মামলার ভয় দেখিয়ে আসছে । সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা খালটি দখল পাইবার দাবী জানাই। প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক খালটি হাইকোর্টের রায়প্রাপ্ত ও মূল কমিটি জি,এম আবু জাফর দখল প্রাপ্ত হতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কয়রায় নাইলতোলা খালের দখল পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫