ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ফরিদগঞ্জের ২০ গ্রামের মানুষ রোজা রেখেছেন আজ

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০টি গ্রামের মুসলমানেরা পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছেন আজ (১ মার্চ) শনিবার। গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ পড়ে এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

শনিবার থেকে উপজেলার যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো, মুন্সিরহাট,লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর কিছু এলাকায়।

এই গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন ফরিদগঞ্জের এ গ্রামগুলোর ধর্মপ্রাণ মুসলমানেরা।

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া সবুজ ও ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯ টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়েছে। তারপর ভোররাতে সাহরি খেয়ে শুক্রবার পবিত্র রোজা পালন শুরু করেছেন তাঁরা।
মুন্সিরহাট এলাকার কবির হোসেন কামতা এলাকার ইয়াকুব মিজি সহ আরও অনেকেই জানান, পূর্ব পুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই জানান, তাঁর মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। শনিবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ফরিদগঞ্জের ২০ গ্রামের মানুষ রোজা রেখেছেন আজ

আপডেট সময় ০৪:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫