ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

রংপুরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হেযবুত তওহীদের পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে থানায় একটি মামলা দায়ের করেছেন সংগঠনটির রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলার বিষয়টি পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলার ২ নম্বর পারুল ইউনিয়নের ছিদাম বাজার-সংলগ্ন হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগের দিন ২৩ ফেব্রুয়ারি স্থানীয় জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলম অনুষ্ঠানটি বন্ধ করার জন্য নানাভাবে হুমকি দেন। এরপর আব্দুল কুদ্দুস শামীম বিষয়টি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় থানা পুলিশকে অবহিত করলেও পরদিন সকালে এমন পৈশাচিক ঘটনা ঘটে।মামলা সূত্রে আরও জানা যায়, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি নূর আলমের নেতৃত্বে একটি মিছিল এসে আব্দুল কুদ্দুস শামীমের বাড়ি ও তার তিন ভাইয়ের বাড়িসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। হামলায় হেযবুত তওহীদের ১৫ জন সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া ২২টি মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দেয় সশস্ত্র আক্রমণকারীরা। ওই ঘটনার তিন দিন পর, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পীরগাছা থানায় মামলা দায়ের করেন আব্দুল কুদ্দুস শামীম।এ প্রসঙ্গে শামীম বলেন, ‘আমাদের সংগঠন সম্পূর্ণ আইন মেনে চলে এবং প্রশাসনকে অবহিত করেই কার্যক্রম পরিচালনা করে। অথচ জামায়াত-শিবিরের লোকজন গুজব রটিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হামলাকারীরা শুধু বাড়ি লুট করেই ক্ষান্ত হয়নি, বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল, গবাদি পশু, হাঁস-মুরগিও নিয়ে গেছে।তিনি আরও বলেন, ‘আমার চোখের সামনে নিমিষেই আমাদের ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়া বাড়ির সামনে থাকা আমাদের চারটি ব্যবসা প্রতিষ্ঠান দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ওই উগ্রবাদীরা।প্রশাসনের কাছে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। অপরপক্ষও আর একটি মামলা করেছে। বিষয়গুলো নিয়ে কাজ করছে পুলিশ। উল্লেখ্য, হেযবুত তওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে একটি প্রীতিভোজের অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি তৌহিদি জনতার ব্যানারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকার পরিস্থিতি চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে হেযবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ দিন সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সংগঠনটি নিষিদ্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। মানববন্ধনে বক্তারা হেযবুত তাওহীদের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

রংপুরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫