২৮ ফেব্রুয়ারি-২০২৫, শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ৯ঃ০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনাব মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার,সাধারণ সম্পাদক- শ্রীপুর উপজেলা বিএনপি।জনাব আলহাজ্ব মো:হাবিবুল্লাহ ফকির হাবিব, সভাপতি-বিদ্যালয় এডহক কমিটি, সাহেবের সভাপতিত্বে।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সভাপতি- শ্রীপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আফাজ উদ্দিন প্রধান, সভাপতি-বরমী ইউনিয়ন বিএনপি। পতাকা উত্তোলন করেন এফ.এম.ফয়েজ মামুন,সাধারণ সম্পাদক- বরমী ইউনিয়ন বিএনপি।সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক – জনাব মোঃ এম এ বারি তারেক সাহেব। ধন্যবাদান্তে ছিলেন সহকারি প্রধান শিক্ষক- জনাব মোঃ আনোয়ার হোসেন। অতিথি আপ্যায়নে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, মাহমুদুল হাসান ও সুনীল চন্দ্র সরকার। ধারা বর্ণনায় ছিলেন কমর উদ্দিন ও নিলুফা পারভিন। শৃঙ্খলা রক্ষায় ছিলেন সাখাওয়াত স্যার, নুরুল আমিন এবং শ্রী দিলীপ চন্দ্র বর্মন। পিটি ও খেলা পরিচালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষক-ফারুক স্যার ও মাহমুদুল হাসান।
নিত্য পরিচালনায় ছিলেন আয়েশা খাতুন,ঝর্ণা রানী ও শিল্পী রানী। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন মুর্শিদা, ফারুক,শাহজাহান, হান্নান,রনি,হারুন, এনামুল, মুন্নি, রাকিব, ঝুমা, কামরুল, আশিক ও মামুন স্যার-ম্যাডামগণ। ফলাফল সংরক্ষণে ছিলেন মফিজ উদ্দিন, নাজমুল হক ও মাহমুদুল হাসান তানজিম।
সব খেলা শেষে ৫ টায় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সংবাদ শিরোনাম ::
বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
-
কবির আকন্দ, শ্রীপুর প্রতিনিধি : - আপডেট সময় ০১:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৮০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























