মানিকগঞ্জ শিবালয় উপজেলা আরুয়া ইউনিয়নের মালুচী দেবীনগর গ্রামে মহান সূফী সাধক হযরত ঝুমুর চান পাগলা(রঃ) এর ৪৭-তম পবিত্র বাৎসরিক ওরস মোবারকে ২৭ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কার্যকরী সদস্য এবং দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা। এ সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের পক্ষ থেকে আওয়াজ পাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন তারা আগে দিবে,কিন্তু আমারা তা মানব না। আমাদের দাবি জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। কেননা দেশের মানুষ ১৭ বছর তাদের নিজেদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা সংসদে নির্বাচনে স্বাধীন ও নিরপেক্ষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচন আগে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোড় দাবি জানাচ্ছি। কারণ নির্বাচিত সরকার গঠিত হলে দেশের উন্নয়ন ঘটে। তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতি আমাদের সবাইকে গুরুত্ব দেওয়া জরুরি। ৩১ দফা কর্মসূচি শুধু আমাদের জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্য নয়,এটা দেশ পরিচালনা করার জন্য আদর্শের এক মূল দলিল হিসেবে মনে করি । এই ৩১ দফায় যা যা লিখা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আগামীতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। প্রত্যক নেতাকর্মীদেরকে অনুরোধ করে বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফার গুরুত্বপূর্ণ বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য । কেননা আগামীতে কিভাবে রাষ্ট্রী পরিচালিত হবে এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব অপরিসীম। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকটে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান। পবিত্র ওরশ মোবারকে মানিকগঞ্জ-১ আসন তথা (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচন নয়,আগে সংসদ নির্বাচন দিতে হবে- মোঃ তোজাম্মেল হক তোজা
-
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৬৪৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























