কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার সময় ১১.০০ ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি মাঠ প্রাঙ্গণে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের উদ্যােগে সাহসী কিশোরীদের ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ করার উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সিব্বির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার। নাগেস্বরী কুড়িগ্রাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত মোঃ শাহারিয়ার হোসেন কৃষিঅফিসার,নাগেশ্বরী। আরো বিশেষ অথিতি হিসেবে উপস্থিত মোঃ
পল্লী উন্নয়ন কর্মকর্তা ,নাগেশ্বরী।আরো বিশেষ অথিতি হিসেবে উপস্থিত মোঃ গোলাম মোস্তফা নাগেশ্বরী উপজেলা নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান মিন্টু ও
নাগেশ্বরী যুব সংগঠনের মেহেদী হাসান । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কে এম আনিসুর রহমান, প্রধান শিক্ষক, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি। আয়োজনেঃ নাগেশ্বরী পৌর যুব সংগঠন।সহযোগিতায়ঃ মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
মিজানুর রহমান মিন্টু কুড়িগ্রাম 
























