ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নওগাঁ ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাই এর অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমান

নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট মসজিদের পাশের বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে মো. শাকিল (২৭) একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী।মিডিয়া কর্মী অসাধারণ জনতা।
অভিযানের সময় গরুর মালিক ও জবাইকারী উভয়েই অপরাধের কথা স্বীকার করেন। এরপর পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শাস্তিস্বরূপ তাদের ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অসুস্থ গরুর মাংস যাতে বাজারে না যায়, সে জন্য তা মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ বিভাগ জনসাধারণকে এ ধরনের অসাধু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অসুস্থ বা মৃতপ্রায় পশু জবাই করে মাংস বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নওগাঁ ধামইরহাটে রোগাক্রান্ত গরু জবাই এর অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমান

আপডেট সময় ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫