ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ ও ভাংচুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলার অর্ন্তগত ১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ,চেয়ার ও মোটরসাইকেল ভাংচুর এর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭ টায় তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে মঞ্চ ও প্রধান গেট ছাড়া সকল প্রস্তূূতি সম্পন্ন করেছে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু মিয়া ও গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।

এ ব্যাপারে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সভাপতি প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ মজনু ফকির জানান দীর্ঘদিনের ফসল ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জুম্মার নামাজ পর হওয়ার কথা ছিল। আমরা রাতে প্যান্ডেলের কাজ সম্পন্ন করে বাজারে বিএনপির অফিসে অবস্থান করি। পরে শুনতে পারি মুখলেছ-বিপ্লব তরফদারের নেতৃত্বে হঠাৎ করেই ২০/৩০ জন লোক পূর্ব দিক থেকে মাদ্রাসা গেট দিয়ে ঢুকে প্যান্ডেলের মঞ্চ তছনচ করে, ককটেল মারে, পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং প্রতিহত করি। পুলিশ প্রশাসনের লোক এসে দেখছে সঠিকভাবে তদন্ত করে আমরা এর বিচার চাই এবং জড়িতদের বহিষ্কার চাই।

১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার জানান প্রতিটি ওয়ার্ডে সুপার ফাইভ ঘোষণা করছে বিএনপি এরই ধারাবাহিকতায় তাদের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যোগাযোগ করতেছি। মিতালি বাজারে অবস্থান করছিলাম এরপর জানতে পারি আমাদের প্রতিনিধি দল সম্মেলনস্থল পরিদর্শন করতে গেছে ঐ মুহুর্তে শাহ মোস্তাক ও শফিকুল ইসলাম শফির নেতৃত্বে একদল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে, চেয়ার ভাংচুর করে, অগ্নিসংযোগ করে, ধাওয়া করলে আহত হয় ৭ জন চিকিৎসা নিয়ে ৪ জন বাড়ী আসে এবং ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এ ঘটনায় ৪/৫ টি মোটরসাইকেল ভাংচুর করে। ২ টি মোটরসাইকেল পায়নি, তারা আওয়ামীলীগ কে পূণর্বাসন করতে চাচ্ছে, দৃষ্টান্তমুলক শাস্তি এবং দল থেকে বহিস্কার করার জন্য আহবান জানাচ্ছি।
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ ও ভাংচুর

আপডেট সময় ১১:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫