ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জাজিরায় সিএনজি উল্টে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় সিএনজি উল্টে গৌতম হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় জাজিরা-নড়িয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের সঞ্জয় হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৌতম শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত তার ফুফুর বাড়িতে সিএনজিযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে জাজিরা উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় পৌঁছালে সিএনজির চাকা পাংচার হয়ে যানবাহনটি উল্টে যায়।

এ সময় গাড়িতে থাকা ৩-৪ জন আরোহী ভাগ্যক্রমে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও গৌতম সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজির চাকা পাংচার হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে গৌতম গুরুতর আহত হয়ে মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মোঃআনোয়ার হোসেন বাবু

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জাজিরায় সিএনজি উল্টে যুবক নিহত

আপডেট সময় ১১:৩১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫