ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর উপজেলা শাখা।

২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর মেখ নূরুল হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বর হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পূর্ববর্তী পথসভায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

এসময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকা- বন্ধের দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথসভায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

আপডেট সময় ১১:১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫