ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামাতের মিছিল

পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার ফলে গরিব ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। রমজান মাসে যেন দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, সে বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

একইসঙ্গে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবিও জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে জামাতের মিছিল

আপডেট সময় ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫