ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

নওগাঁ ধামইরহাটে বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে হাজির বিজয়ী প্রার্থী

ধামইরহাটে বিজয়ের পর বাড়ী বাড়ী মিষ্টি নিয়ে হাজির পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে বিজয় হওয়ার পর ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদককে। প্রায় ১০ মন মিষ্টি ও হাজারও ফুলের মালা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ফুলের মালা ও মিষ্টি ভোটারদের মুখে তুলে দেন পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর। কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এমন উদ্যোগ বলে জানান নব-নির্বাচিতরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র নেতা আলহাজ্ব মো. হানজাল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ,
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামিম কবির মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের দলীয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের মালা ও মিষ্টি দিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ভোটাররা বলছেন, ‘ধামইরহাটে এই প্রথম ইতিহাস বিগত দিনে আমরা দেখেছি, নেতা নির্বাচিত হওয়ার পর নেতার বাড়িতে গিয়ে ফুলের মালা দিতে হতো আমাদের, কিন্তু এবার দেখলাম তার উল্টাটা, নির্বাচিতরাই আমাদের বাড়িতে এসে ফুলের মালা ও মিষ্টি খাওয়ায়ে আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, আমরা ধন্যবাদ জানাই এ রকম নেতা যেন সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় থাকে, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে।নব-নির্বাচিত সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর বলেন, আমরাআমাদের জননেতা শামসুজ্জোহা খানের নেতৃত্বে পৌর নির্বাচনে নির্বাচিত হয়েছি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপি’র আদর্শ বুকে ধারণ করে কর্মীদের ভোটে বিজয়ী হয়েছি, আমরা কর্মীদের সাথে নিয়ে জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

নওগাঁ ধামইরহাটে বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে হাজির বিজয়ী প্রার্থী

আপডেট সময় ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫