ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এসময় অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে রংপুর নগরীর সিটি বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মহানগর জামায়াতে ইসলামী। পরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্র্বতীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। তাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের ওপর অতিরিক্ত শুল্কের ফলে খেজুরের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সিন্ডিকেট ভেঙে দিতে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।

এ সময় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ, রংপুরে মেলার নামে জুয়া খেলা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল-আমিন হাসান, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও সমর্থকরা ছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠকরা অংশ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫