বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক বিশিষ্ট সংগঠন, ‘কবিসংসদ-বাংলাদেশ’ তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘১১তম জাতীয় কবি সম্মেলন-২০২৫’ আয়োজন করেছে। সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে, সেগুনবাগিচায়, বিকেল ৩:০০ ঘটিকা থেকে।
এই সাহিত্য সমাবেশে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নবীন-প্রবীণ কবিদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। সম্মেলনে কবিতা পাঠ, আলোচনা সভা, সাহিত্য ও কবিতার বিভিন্ন দিক নিয়ে বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। কবিসংসদ-বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও কবিতার প্রসার এবং নবীন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা। এছাড়া, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের মতে, জাতীয় কবি সম্মেলন কাব্যচর্চার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে নবীন ও প্রবীণ কবিরা একত্রিত হয়ে সাহিত্যচর্চার বিকাশ ঘটান। “আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে আরও বেশি মানুষ যুক্ত হোক। এই জাতীয় কবি সম্মেলন নবীন ও প্রবীণ কবিদের জন্য এক মিলনমেলা, যেখানে তারা তাঁদের সৃজনশীল চিন্তা-ভাবনার আদান-প্রদান করতে পারবেন।”
সাহিত্যপ্রেমী ও কবিতানুরাগীদের জন্য এটি একটি অপূর্ব সুযোগ, যেখানে তারা বাংলা কবিতার বৈচিত্র্যময় জগতে প্রবেশ করতে পারবেন এবং সমকালীন কবিদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।
উল্লেখ্য, কবিসংসদ-বাংলাদেশ দীর্ঘ ২৭ বছর ধরে বাংলা কবিতার বিকাশে কাজ করে যাচ্ছে এবং নিয়মিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
হাসান মাহমুদ স্টাফ রির্পোটার 























