ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গল পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ

এবার পৌর কর্তৃপক্ষ ও ছাত্র-জনতার যৌথ উদ্যোগে শহরের ডাকবাংলা পুকুরের আবর্জনা পরিষ্কার করে সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে এক ঝাঁক তরুণ ছাত্র জনতা কে সাথে নিয়ে ডাকবাংলা পুকুরের আবর্জনা পরিষ্কার অভিযানে নামেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন মিলন সহ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা অংশ নেন পরিচ্ছন্নতা অভিযানে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন মানুষ নিজে থেকে সচেতন না হলে শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তিনি বলেন শ্রীমঙ্গল শহরের ডাকবাংলা পুকুর এবং এর আশপাশ নান্দনিক ভাবে সাজানো হয়েছে।

যেখানে শহরে বসবাসরত মানুষজন এবং পর্যটকরা ঘুরতে আসেন। অনেকে বিস্কুট, চিপস, চানাচুরের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনা পুকুরে ফেলে পুকুরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছে। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে আজ পুকুরটি পরিষ্কার করে দিয়েছি যাতে করে মানুষজন গোসলসহ প্রয়োজনীয় কাজে এ পুকুর ব্যবহার করতে পারে। এ সময় তিনি ডাক বাংলা পুকুরসহ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীমঙ্গল পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ

আপডেট সময় ০৯:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫