২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বৈষম্য বিরোধী
ছাত্র প্রতিনিধিদের আয়োজনে মাসব্যাপি ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। ন্যায্য মূল্যের দোকানে সারা রমজান মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যায্য মূল্যে প্রায় ২০টি পণ্য ক্রয় করতে পারবেন সাধারণ ভোক্তারা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজজাক রাজু, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিল্লাহ, নূর আলম রাজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক, রেজুয়ান আলম, মুমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজে নির্বাহী অফিসার মো মোস্তাফিজর রহমান।
সংবাদ শিরোনাম ::
নওগাঁর ধামইরহাটে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















