ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‌্যালী

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র‍্যালী শুরু হয়। পরে র‍্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় র‍্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত,আল হাদিস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।

স্বাগত বক্তব্যে আল কুরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম ক্যাম্পাসে যত দোকানপাঠ আছে সেগুলো দিনের বেলায় বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন “রমজান আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, এ মাসে সকল প্রকার বেহায়াপনা বন্ধ করতে হবে।”

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত বলেন,” সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে,সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।”

সাধারন শিক্ষার্থী আবু মুসা বলেন,” দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে ওটা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে,কুরআন নাজিলের মাসে কুরআান প্রতিষ্ঠায় ইবি সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হোক রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।”

এসময় ইবি শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন,” রমজান শুধু উপবাস থাকার জন্য নয়,এটা আমাদের শিক্ষার মাস,রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে।রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাসই মোক্ষম সময় বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র‌্যালী

আপডেট সময় ০৯:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫