ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মিছিল

  • মেহেদী হাসান শুভ
  • আপডেট সময় ০৯:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আছর মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বি এল এস রোড সংলগ্ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওঃ মুজ্জাম্মিল হক কাসেমী, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফারুক হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতী শেখ নুরুজ্জামান বাগেরহাট ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোংলা উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আবু বকর, মাও: ইউসুফ ইকবাল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মিছিল

আপডেট সময় ০৯:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫