ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ববিতে জাতীয় কেস কম্পিটিশন “ব্যাটেল অব স্টেজ ২.০” এর ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো জাতীয় কেস কম্পিটিশন “ব্যাটেল অব স্টেজ ২.০” এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত কম্পিটিশনের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণ করেন আইইউবি, ব্রাক, ঢাবি, ববি, বিইউপি, আইইউটি, ইউআইইউ এর ৭ টি দল। ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষে বিকাল ৪ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগীতার ফাইনাল পর্বের সমাপ্তি ঘটে।
ফাইনাল পর্বের ৭টি টিমের মধ্যে দুর্দান্ত প্রতিযোগীতার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর টিম “মনু” চ্যাম্পিয়ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম “৫০৫” প্রথম রানার্সআপ হয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম “নেক্সট রাউন্ড ” দ্বিতীয় রানার্সআপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপ-উপাচার্য ড. অধ্যাপক গোলাম রাব্বানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশিদ, ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক হারুন-উর-রশীদ। এছাড়াও বিইউবিসির উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন টিমকে ১৫ হাজার, ১ম রানার্সআপ টিমকে ১০ হাজার, ২য় রানার্সআপ টিমকে ৫ হাজার এবং বাকি ৪ ফাইনালিস্ট টিম ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও সনদপত্র, ট্রফি ও গিফট হ্যাম্পার্ড প্রদান করা হয় সকলকে।

বিইউবিসি’র সভাপতি মাহমুদুল হাসান মিরাজ বলেন— যদিও ব্যাটেল অফ স্টেজ দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে, তবে এটিই আমাদের প্রথম জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত ‘ব্যাটেল অফ স্টেজ ১.০’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার আমরা এই প্রতিযোগিতাকে জাতীয়ভাবে আরও বড় পরিসরে আয়োজন করতে পেরেছি, এটা সত্যিই আনন্দের। সামনে আন্তর্জাতিকভাবে আরো বড় পরিসরে এই আয়োজন করতে পারবো সেই প্রত্যাশা রাখছি। তিনি আরো বলেন, মাত্র ১৬ দিনে এই প্রতিযোগিতার সূচনা থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এটা আমাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা। শুধু তাই নয় মাত্র ৬ দিনে প্রতিযোগিতার সবগুলো পর্ব অনুষ্ঠিত হয়েছে। এটা আয়োজক ও প্রতিযোগী উভয়ের জন্যই উল্লেখযোগ্য অভিজ্ঞতা দিয়েছে।”

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতাটি ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে তিনটি পর্বের মধ্যে দিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়ে সম্পন্ন হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের উদীয়মান তরুণরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপন এবং তাদের ব্যবসায়িক সমস্যা সমাধান, ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন “বায়োজিন কসমেসিউটিক্যালস”। এছাড়াও মেরিকো বাংলাদেশ, ই-লার্নিং প্ল্যাটফর্ম “লিড একাডেমি”, এবং আরও একাধিক সহযোগী প্রতিষ্ঠান প্রতিযোগিতাকে সফল করতে পাশে ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ববিতে জাতীয় কেস কম্পিটিশন “ব্যাটেল অব স্টেজ ২.০” এর ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫