লক্ষ্মীপুর কমলনগরে আলোর ভূবন ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এস এস সি (২০২৫) পরীক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি বৃত্তি প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২৭ই ফেব্রুয়ারি) স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ সভাপতি মোস্তাফিজ হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন।
আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মাইন উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তোয়াহা স্মৃতি বালিকা স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মো: শাহজান, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান, কমলনগর ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক এ আই তারেক, সাংবাদিক ও অভিভাবক মো: আহম্মেদ শরীফ, অভিভাবক আবদুর রাজ্জাক তালুকদার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক- শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির কর্নধার মো: মাইন উদ্দিন বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে সু শিক্ষার শিক্ষিত করে গঠে তুলতে আমি সহ আমাদের সকল শিক্ষক পরিশ্রম করে যাচ্ছেন। এ সময় ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সম্মাননা সহ নগদ অর্থ এবং সাটিফিকেট তুলো দেওয়া হয়।
সংবাদ শিরোনাম ::
কমলনগরে এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
-
মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: - আপডেট সময় ০৬:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৭৩৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















