ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

সুন্দরবনে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড  

  • মেহেদী হাসান শুভ
  • আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত দস্যুদল হান্নান বাহিনীর প্রধানসহ ৭ জলদস্যুকে আটক করেছে।  এ অভিযানে জব্দ করা হয় ২টি একনলা বন্দুক ও ৩টি রামদা।

আটক জলদস্যুরা হলেন- হান্নান বাহিনীর প্রধান

হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫)। এদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বলেন,

গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। গত ২৬ ফেব্রুয়ারি হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। অতঃপর রাতভর কোস্টগার্ড পশ্চিম জোনের আভিযানিক দল বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগীকে আটক করে। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমান কে ২ টি এক নলা বন্দুক, ৩টি রামদা সহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

জব্দকৃত অস্ত্রসহ আটক জলদসুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

সুন্দরবনে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড  

আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫