ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ৪ দিন পর ফের উৎপাদন বন্ধ

সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম দৈনিক ১৭শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। গত ১৩ মাস ২৩ দিন পর ২৩ ফেব্রুয়ারি বিকালে গ্যাস সংকটের কারণে ৬০% উৎপাদন শুরু হলেও, মাত্র ৪ দিন পর যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ হয়ে গেল।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে।
তিনি আরও বলেন, “দ্রুত মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই যেকোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ৪ দিন পর ফের উৎপাদন বন্ধ

আপডেট সময় ০৫:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫