কুষ্টিয়া মিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের বদলি বাতিল ও উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার ২৭/০২/২০২৫ বিকেলে মিরপুর উপজেলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সংগঠক নিশাত ইসলামের নেতৃত্বে ও সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে উপজেলায় টেন্ডারবাজ, চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বিবি করিমুন্নেসা কে প্রয়োজন, যার কারণে বদলি বাতিলের জোর দাবি জানান বক্তারা। উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন যারা আমাকে বদলি করতে চায় এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । তারা আমার কাছে অসাধু পন্থায় তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারায় এ কাজগুলো করছেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সুলতান মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সদস্য মিজানুর রহমান, জাতীয় নাগরিক কমিটির মিরপুর উপজেলা সদস্য আবু সাঈদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের জনসাধারণ।
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ইউএন-ওর বদলি বাতিল ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
-
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি - আপডেট সময় ০৫:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬২৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















