ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

জাবিতে মাহে রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবিতে  ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য হলের ডাইনিং ও ক্যান্টিনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে তারা সেহরি ও ইফতার সুলভমূল্যে পেতে পারে। নতুন আবাসিক হলগুলোতে গ্যাস সংযোগ প্রদান এবং ক্যাম্পাসের খাবারের দোকানগুলোর মান ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

এছাড়া, ছাত্রীদের জন্য হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করতে মাইক স্থাপন এবং পৃথক নামাজ কক্ষ চালুর দাবি জানানো হয়। বন্ধ থাকা ছাত্রী হলের ডাইনিং ও ক্যান্টিন পুনরায় চালু করা এবং মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীরা রমজানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

জাবিতে মাহে রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবিতে  ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৫:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫